গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

    প্রধানমন্ত্রী তারেক রহমান | সংগৃহীত ছবি | ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Link Copied!

প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন তারা।

জিয়ারতকালে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। তারা পর্যায়ক্রমে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে ঢাকায় ফিরে এসে দিনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই জিয়ারত সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এরপর সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি। বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তার।

এ ছাড়া বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট দফতরগুলোকে এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…