গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
  • Md-Ismail-Zabihullah প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ

Link Copied!

সদ্য গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ। পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় তাঁকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোক্তার বাড়ি। তবে তার বর্তমান নিবাস লক্ষ্মীপুর সদর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদায় মোট ১০ জন উপদেষ্টা নিয়োগের কথা জানানো হয়েছে।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন মো. ইসমাইল জবিউল্লাহ ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। কর্মজীবনের উল্লেখযোগ্য সময় প্রশাসনে কাটিয়ে অবসরে যান তিনি।

বিএনপিপন্থী সাবেক এই আমলা দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন প্রভাবশালী সদস্য ছিলেন।

পারিবারিকভাবেও তিনি প্রশাসনিক অঙ্গনে সুপরিচিত। তাঁর ভাই আব্দুল্লাহিল বাকি রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং পরবর্তীতে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অবসরপ্রাপ্ত আমলা থেকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় লক্ষ্মীপুরে আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার ইউনিয়ন চরকাদিরায় চলছে উৎসবের আমেজ। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন। স্বাধীনতার পর এই প্রথম চরকাদিরা ইউনিয়নের কোনো কৃতি সন্তান মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, সদ্য গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন