গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ওসমান হাদির কবর জিয়ারত করলেন আতিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি ওসমান হাদির কবরে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

জিয়ারত শেষে ড. আতিক মুজাহিদ বলেন, শপথের পর আমার প্রথম গন্তব্য ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর। তার রক্তঋণ ও আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে ইনসাফ, বাংলাদেশপন্থা ও সম্মানের রাজনীতি প্রতিষ্ঠার শপথ পুনরায় করলাম। ইনকিলাব জিন্দাবাদ।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক চেতনা ও ন্যায়ভিত্তিক রাজনীতির ভিত্তি রচিত হয়েছে। সেই আদর্শ ধারণ করেই তিনি সংসদে জনগণের পক্ষে কথা বলবেন এবং কুড়িগ্রাম-২ আসনের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5944

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…