গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ আহত জামায়াত কর্মী মারা গেছে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে সংসদ নির্বাচনের পূর্বরাতে মৎস্য খামারে দূর্বৃত্তদের দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মো. আব্বাস উদ্দিন নামে আহত এক ব্যাক্তি মারা গেছেন। পরিবারের দাবি তিনি জামায়াত কর্মী ছিলেন । আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বার্ণ ইউনিট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
‎এর আগে গত বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে এক নং ওয়ার্ডে জিতু এগ্রো মৎস্য খামারে এ ঘটনা ঘটে।

নিহত আব্বাস উদ্দিন ওই এলাকার মৃত হোসেনের ছেলে।
‎নিহতের ছেলে প্রিন্সসহ স্বজনরা জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ভোররাতে একদল দূর্বৃত্ত জিতু এগ্রো মৎস্য খারের থাকার ঘরে বাহির থেকে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর পুড়ে যায়। পরিবারের অন্য সদস্যরা সময়মতো বের হতে পারলেও আব্বাছ গভীর ঘুমে থাকায় বের হতে পারেননি এবং দগ্ধ হন। এতে তাঁর শরীরের বড় একটি অংশ পুড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় দুপুরেই তাকে ঢাকার বার্ণ ইউনিট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়।

এসময় প্রিন্স আরো জানায়, এর আগেও মৎস্য খামারের বিরোধকে কেন্দ্র করে কয়েক দফায় স্থানীয় ছাত্রদল ও যুবদলের স্থায়ী কয়েক নেতা আমার মা বাবাসহ আমাকেও কুপিয়ে আহত করেছিলো। এঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

‎এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ঝলক মোহন্ত বলেন, অগ্নিদগ্ধ হয়ে নিহতের ঘটনায় পরিবারে পক্ষ থেকে কেউ মামলা দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 68

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন