গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুর পেল নতুন অভিভাবকঃ এ্যানি পেলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব

এমরান হোসাইনঃ
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
  • Shahid Uddin Chowdhury Anee বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

    বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি | সংগৃহীত ছবি

Link Copied!

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পানিসম্পদ মন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন’র কাছে শপথ বাক্য পাঠ করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এটি লক্ষ্মীপুর জেলা তথা উপকূলীয় অঞ্চলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

নতুন এই মন্ত্রী পরিষদ শপথগ্রহণ অনুষ্ঠানে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিন্ত্রীকে শপথ প্রদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নব গঠিত সরকারের এই নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন দলের অভিজ্ঞ ও তরুণ নেতৃত্ব— যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ সহ অন্যান্য সদস্যরা।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এর আগে ২০০১ ও ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি জেলা ও উপকূলীয় অঞ্চলের পানি সম্পদ, নদীভাঙন প্রতিরোধ, টেকসই পানি ব্যবস্থাপনা, বেড়িবাঁধ উন্নয়ন এবং চরাঞ্চলের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরু করবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা এবং সংসদে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাঁকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুর জেলার জন্য আশা ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, জেলা ও উপকূলীয় অঞ্চলের স্থায়ী নিরাপত্তা, নদীসংরক্ষণ, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ৭৭টি আসনে বিজয়ী হয়েছে, যার মধ্যে জামায়াত এককভাবে ৬৮টি এবং শরিক দলগুলো ৯টি আসনে জয়ী হয়েছে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫১টি আসনে জয়লাভের মাধ্যমে সরকার গঠন সম্ভব। বিএনপির এই নিরঙ্কুশ জয় দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উল্লসিত আবহ তৈরি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের কাণ্ডারী তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনী রাজনীতিতে সক্রিয় নেতৃত্ব প্রদানের মাধ্যমে বিএনপি নতুন প্রাণশক্তি পেয়েছে। দলের ঐক্য, সাংগঠনিক পুনর্গঠন ও নেতাদের দীর্ঘদিনের ত্যাগ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ প্রার্থীদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে, আজকের শপথ গ্রহণ কর্মসূচি শুরু হওয়ার আগে সকাল থেকে জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকা নিরাপত্তা কঠোরভাবে বজায় রাখা হয় এবং সকল সদস্যদের যথাসময়ে দায়িত্ব গ্রহণের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আগামী প্রথম অধিবেশনে তাদের অংশগ্রহণ ও সিদ্ধান্তগুলো দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে নজর কাড়বে বলে আশা করা হচ্ছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…