প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা।
আরও এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।
এর আগে, সকালে শপথ নেন নবনির্বাচিত বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র সংসদ সদস্যরা।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পরে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট থেকে বিজয়ী প্রার্থীরা। এবার নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পালা। এরইমধ্যে অনেকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন।



