গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে সরকারি সার পাচার : জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে (বিএডিসি) সার পাচারকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভূমি কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অভি দাস মোবাইল কোর্ট পরিচালনা করে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি চক্র ভোলা-বরিশাল লক্ষ্মীপুর নৌ-রুট ‘মজু চৌধুরী ফেরিঘাট’ দিয়ে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কৃষি সার পাচার করে যাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করে সত্যতা পায়। ঘটনার সঙ্গে জড়িত একজনের ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার (ভূমি) কমিশনার অভি দাস গণমাধ্যমকর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়েছি। মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে সার পাচার হচ্ছে। আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। আমরা সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুসারে আমরা ৩০ হাজার টাকা জরিমানা করেছি। ভবিষ্যতে যেন সার পাচার না হয়। আমরা সংশ্লিষ্ট কৃষি অধিদফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছি।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 247

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন