গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জাতীয় নির্বাচনঃ লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির বিজয়

তাবারক হোসেন আজাদ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
  • জাতীয় নির্বাচনঃ লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির বিজয়

    বাম দিক থেকে- শাহাদাত হোসেন সেলিম, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আশরাফ উদ্দিন নিজান

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ফলাফল ঘোষণা করেন।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ)
লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী মাহবুব আলম পেয়েছেন ৫৬ হাজার ৪৩৭ ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক)
লক্ষ্মীপুর-২ আসনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বিএনপির আবুল খায়ের ভূঁইয়া। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪২ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর)
লক্ষ্মীপুর-৩ আসনে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর)
লক্ষ্মীপুর-৪ আসনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপির আশরাফ উদ্দিন নিজান। তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট।

ঘোষিত ফলাফলে জেলার চারটি আসনেই বিএনপির বিজয়ের মাধ্যমে দলটি লক্ষ্মীপুরে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন