গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কক্সবাজারে জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ সমাবেশ মাঠ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পৌর শহরের বাহারছড়ার মুক্তিযোদ্ধা (গোলচত্বর) মাঠে তৈরি করা মঞ্চে ১১ দলীয় নেতারা অবস্থান করছেন।

এরই মধ্যে কানায় কানায় ভরে গেছে জনসভাস্থল। বক্তব্য রাখছেন, উপজেলা-জেলার জামায়াতের নেতৃবৃন্দ ও অন্যদলের নেতারা। জনসভা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জামায়াতে ইসলামী ও ঐক্যের সহযোগীরা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান বলেন, জনসভার জন্য কক্সবাজারের সর্ববৃহৎ ভেন্যুটি বেছে নেওয়া হয়েছে, যেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাতে এসেছেন। এটি শুধু জনসভা নয়, লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নিচ্ছে। সেভাবেই প্রস্তুতি আগে থেকে নেওয়া ছিল।

সূত্র জানায়, জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারির সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা নির্বাচনি ব্যস্ততার কারণে জনসভায় উপস্থিত থাকতে না পারলেও আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন এবং বক্তব্য রাখছেন।

সূত্রমতে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোমবার কক্সবাজার সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরের শুরুতে তার মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। এরপর কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন। তার সফর ঘিরে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষে ডা. শফিকুর রহমান চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আরেকটি জনসভায় যোগ দেবেন। সেখান থেকে যাবেন চট্টগ্রাম।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5870

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…