গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নারায়ণগঞ্জে জামায়াতের গণসংযোগে হামলা, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জামায়াতের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন আড়াইহাজার পৌরসভা শিবিরের সভাপতি মেহেদী হাসান অর্ণব (২৮), উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ (২৪), শিবিরকর্মী শাফিন আহমেদ (২৩) ও জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদ (৪৭)। তাঁদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা করতে গোপালদী পৌরসভার বড় মোল্লারচর পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এতে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। আহত হন জামায়াতের চার কর্মী।

উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম বলেন, মোল্লারচর গ্রামে আমাদের নারী কর্মীরা গণসংযোগে গেলে ওই গ্রামের বিএনপির কর্মী মোরশেদ তাদের বাধা দেয়। খবর পেয়ে আমাদের প্রার্থী ইলিয়াছ মোল্লাসহ নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয়।

বিএনপির কর্মী মোরশেদ বলেন, আমরা জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা করিনি। তারাই আগে আমাদের ওপর চড়াও হয়েছে। এখানে কোনো মারামারি হয়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা বলেন, এই ধরনের ঘটনা কাম্য নয়। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেব।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন