গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জাতীয় নির্বাচনঃ পোস্টাল ব্যালটে ভোট দিলেন সাড়ে ৪ লাখ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত সাড়ে চার লাখের বেশি প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার।

ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটার। এর মধ্যে দেশে পৌঁছেছে ২১ হাজার ৫০৮ জন ভোটারের ব্যালট। এছাড়া বিভিন্ন দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটারের পোস্টাল ব্যালট।

নির্বাচন কমিশন জানায়, দেশে ও দেশের বাইরে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে অর্ধেক ভোটার দেশে অবস্থানরত ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও কয়েদি, আর বাকি অর্ধেক প্রবাসী ভোটার।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5870

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…