গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় শনিবার দুপুরে একটি তেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের উদ্দেশ্যে যাত্রা করা তেলবাহী মালগাড়িটি আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। ৩০টি তেলবাহী ওয়াগন নিয়ে যাত্রা করা এ ট্রেনটির দুটি ওয়াগন রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।

আমনুরা স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে দুপুর ১টায় আমনুরা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর ফলে সম্পূর্ণ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে যাত্রী চলাচল স্থগিত হয়ে পড়ে। এ রুটে নিয়মিত যাতায়াতকারী শত শত যাত্রী বিকল্প পথ খুঁজতে বাধ্য হন। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত ওয়াগন দুটি পুনরায় লাইনে ওঠানোর জন্য বিশেষ যন্ত্রপাতি ও কারিগরি দল মোতায়েন করা হয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও এ ঘটনায় কোনও তেল ছিটকে পড়ার বা অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাবাসী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমনুরা রেলের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, লাইনচ্যুত ওয়াগন দুটি পুনরায় লাইনে ওটানের জন্য কাজ চলমান রয়েছে। আশা করি, রাত ৮টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5870

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…