গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

শীর্ষ সংবাদ ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

    বায়ে পিসিবি সভাপতি মহসিন নকভি, ডানে বাংলাদেশ দল | সংগৃহীত ছবি

Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবে সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে সেটার সমাধান আসেনি এখনো।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চাইছে না বাংলাদেশ। টুর্নামেন্টটির আরেক আয়োজক শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার ইচ্ছা দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনো বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে নাকি পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার।

রোববার (১১ জানুয়ারি) জিও সুপারকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। পিসিবি সূত্র জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে তারা। সূত্র আরও জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।

সূত্রের মতে, এর আগেও পাকিস্তান সফলভাবে বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ার। ফলে বাংলাদেশের ম্যাচগুলো সুষ্ঠুভাবে আয়োজন করতে পিসিবি সম্পূর্ণ সক্ষম।

মোস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়ার পর নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে দু’বার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথাও রয়েছে টাইগারদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে এতটাই অনড় যে, ভেন্যু বদলালেও ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না দলটি। গতকাল নিজেদের এই অবস্থানের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতে না খেললে বাংলাদেশের ম্যাচগুলোর বিকল্প ভেন্যু হবে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত সেটাও না হলে লিটনদের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান। জিও সুপারকে এমনটাই জানিয়েছে পিসিবির ওই সূত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5870

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…