গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, অপেক্ষা আইসিসির সিদ্ধান্তের

জে এম আলী নয়ন
জানুয়ারি ১০, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ততই স্পষ্ট হয়ে উঠছে। একদিকে দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, অন্যদিকে নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের প্রেক্ষাপটে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে ভারত গিয়ে বিশ্বকাপ না খেলার বিষয়ে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সরকার ও বিসিবি তাদের অবস্থান স্পষ্ট করে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ একাধিকবার আইসিসিকে জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে তারা অনিশ্চিত। দুই দেশের সম্পর্ক যখন উত্তেজনার চরম পর্যায়ে, তখন এই সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। যদিও দেশটির প্রভাবশালী গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ ভারত সরকারের অবস্থান তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

‘টাইমস অব ইন্ডিয়া’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কি না—সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর ছেড়ে দিয়েছে ভারত সরকার। প্রতিবেদনে বলা হয়, ভারত একটি বহুজাতিক টুর্নামেন্ট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে দেখছে এবং অলিম্পিক চার্টার অনুযায়ী সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে প্রস্তুত। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় কিংবা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি তাদের নিজস্ব বিষয় বলেই মনে করছে ভারত সরকার।

প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দেশটির সরকারি সূত্রের ভাষায়, বাংলাদেশ দল ভারতে খেলতে এলে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তবে তারা আসবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশেরই। বল এখন বাংলাদেশের কোর্টে—এমনটাই ইঙ্গিত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

এদিকে বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে দীর্ঘদিনের নীরবতা ভেঙেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের বৈঠক শেষে বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরানোর বিষয়ে আইসিসির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না। প্রশ্নের জবাব দিলেও সুনির্দিষ্ট কোনো মন্তব্য এড়িয়ে যান তিনি।

সাইকিয়া বলেন, ওই বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটসংক্রান্ত বিষয় নিয়ে ছিল। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ বা না করার বিষয়টি তাদের আলোচ্যসূচিতে ছিল না। কৌশলী এই বক্তব্যে বিষয়টি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশের ঘোষণা প্রথম বিসিসিআই সচিব সাইকিয়াই দিয়েছিলেন। তার সেই মন্তব্যের পর থেকেই শুরু হওয়া বিতর্ক এখনও থামেনি। সব মিলিয়ে নিরাপত্তা, কূটনৈতিক টানাপোড়েন এবং ক্রিকেটীয় সিদ্ধান্ত—এই তিনের সমন্বয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন পুরোপুরি আইসিসির সিদ্ধান্ত ও ভবিষ্যৎ আলোচনার ওপর নির্ভর করছে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5655

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…