গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ
জানুয়ারি ১০, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ
  • জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল | সংগৃহীত ছবি

Link Copied!

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান নিয়ে চলমান আলোচনাকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে নয়াদিল্লি। ভারত সরকার জানিয়েছে, তারা এই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফরের সময় যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব অগ্রগতির ওপর আমরা নিবিড় নজর রাখছি।

আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করার বিষয়ে দুই দেশের সিদ্ধান্তের বিষয়েও প্রশ্ন করা হয় জয়সওয়ালকে। বিশেষ করে এই ফ্লাইটের জন্য ভারতের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে নয়াদিল্লির অনুমতির প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিমান পরিষেবা চুক্তি রয়েছে, সেই অনুযায়ী এ ধরনের বিষয়গুলো নিষ্পত্তি করা হবে।

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে উগ্রপন্থিদের হাতে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলার একটি উদ্বেগজনক ধরন লক্ষ্য করছে ভারত। এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, এসব ঘটনাকে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক প্রতিহিংসা বা অন্য কোনও বাহ্যিক কারণ হিসেবে চালিয়ে দেওয়ার একটি বিরক্তিকর প্রবণতা লক্ষ্য করা গেছে। এ ধরনের অবহেলা উগ্রপন্থিদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার বোধ আরও গভীর করে।

বাংলাদেশ ও মিয়ানমারে বড় রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতিতে নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক না হওয়া’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ভারত সবসময়ই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়ে আসছে।

তিনি বলেন, আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছি যাতে একটি গ্রহণযোগ্য ম্যান্ডেট পাওয়া যায়।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5655

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…