গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৬ ৬:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আবু সুফিয়ান নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে গুলির ঘটনা ঘটেছে।

মুছাব্বিরকে গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুছাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এর আগে, রাত ৮টা ২০ মিনিটের সময় স্টার হোটেলের সামনে সাবেক এই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয়। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

জানা গেছে, মুছাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করেছে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দু’জনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুছাব্বির মারা গেছেন।

পুলিশ বলছে, তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5655

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…