গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
ডিসেম্বর ৬, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশের চিনিকলগুলোতে উৎপাদিত চিনি আগে টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে তিনি জানান।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবনের উন্নয়নমূলক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, আমাদের কাজ হচ্ছে উত্তরা গণভবনকে প্রস্তুত রাখা। সভা কখন হবে—তার নির্দিষ্ট তারিখ নেই। দীর্ঘদিন অবহেলিত থাকা এ গণভবনকে আমরা নতুন করে তৈরি করেছি।

চিনি আমদানি প্রসঙ্গে তিনি বলেন, বিদেশ থেকে আমদানি আপাতত বন্ধ। কারণ আমাদের চিনিকলগুলোতে উৎপাদিত চিনি জমা আছে—সেগুলো আগে বিক্রি করছি। ব্রিটিশ আমলের চিনিকলগুলো দিয়ে দেশের মোট চাহিদার খুব অল্প অংশ শোধ করা যায়। তাই শুধু চিনি নয়, চিনিকলগুলোকে বহুমুখী উৎপাদনের দিকেও ভাবছে সরকার।

ভর্তুকি বিষয়ে তিনি আরও বলেন, ভর্তুকি দিয়ে চিনিকল চালানো দীর্ঘমেয়াদে সম্ভব নয়। আমরা চেষ্টা করছি—আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভালো খবর আসবে। দেশি উদ্যোক্তাদের সহযোগিতায় আমরা আগ্রহী এবং তাদের সঙ্গে আলোচনা চলছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 25

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…