গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বাতাসে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল

নিজস্ব প্রতিবেদক :
ডিসেম্বর ৬, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার গোলবার্ন রিভার ন্যাশনাল পার্কে একটি বিশাল দাবানল ইতোমধ্যেই ৯ হাজার হেক্টর (২০ হাজার একর) বনভূমিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুষ্ক বনাঞ্চল ও দমকা গরম হাওয়ায় এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।

উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি উদ্ধার কর্মীদের উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর আবহাওয়াবিদ ডিন নারামোরে জানিয়েছেন, রাজ্যজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এই কয়েক ঘণ্টা অত্যন্ত বিপজ্জনক।

ডিন নারামোরে আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে, এই তাপদাহের সঙ্গে রয়েছে গরম ও দমকা বাতাস। এই বাতাসই দাবানলকে আরও বিপজ্জনক ও চরম অবস্থায় ঠেলে দিচ্ছে।’

অস্ট্রেলিয়ায় গরমের মৌসুমে দাবানল একটি অত্যন্ত সাধারণ ঘটনা, আর তীব্র গরম ও বাতাসের কারণে একই সময়ে বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি দাবানল থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়া একেবারে নতুন নয়। বিশেষত জনবসতি কম এমন অঞ্চলে দাবানল দ্রুত ছড়ায়।

আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী মাঠে কাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে, স্থানীয় জনগণকে সতর্ক থাকতে ও প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : এএফপি।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 25

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…