গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

এশিয়া কাপঃ ১২ ডিসেম্বর থেকে শুরু, বাংলাদেশের খেলা কবে

শীর্ষ সংবাদ ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ দলও। আর সেই টুর্নামেন্টের জন্য এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা না হলেও বিস্তারিত জানা গেছে।

বিভিন্ন সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত করেছে, যুব দলের ওয়ানডে ফরম্যাটের এই মহাদেশীয় প্রতিযোগিতা শুরু হবে ১২ ডিসেম্বর থেকে। যেখানে সরাসরি অংশ নেবে ৫টি দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর বাইরে বাছাইপর্ব খেলে উঠবে ৩টি দল।

বাছাই শেষে শীর্ষ ১ ও ৩ নম্বর দল ‘এ’ গ্রুপে খেলবে ভারত ও পাকিস্তানের সঙ্গে। এ ছাড়া ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে বাছাইয়ের দুই নম্বর দল যুক্ত হবে। ১৩ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এরপর ১৫ ডিসেম্বর কোয়ালিফায়ার ২ থেকে আসা দলের বিপক্ষে নামবে আজিজুল হাকিম তামিমের দল। এছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে যুবা টাইগাররা।

এশিয়া কাপ সামনে রেখে আজ (মঙ্গলবার) থেকেই ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশের যুবারা।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন