গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৩.৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি বাইপাইল নয়, নরসিংদীর পলাশ— সংশোধনী দিল আবহাওয়া অধিদপ্তর

শীর্ষ সংবাদ ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সকালে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাভারের বাইপাইল নয়, নরসিংদীর পলাশ এলাকায় ছিল। প্রাথমিক তথ্যের তিন ঘণ্টা পর শনিবার বিকেল ৪টার দিকে আবহাওয়া অধিদপ্তর এই সংশোধনী দিল।

এর আগে বেলা ১টার দিকে ঢাকাসহ আশপাশের এলাকায় অনুভূত ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎস সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ছিল জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পরে বিকেলে সংশোধনীতে বলা হয়, বিশ্লেষণে সমস্যার কারণে এই ভুল হয়েছিল।

উৎপত্তিস্থল পরিবর্তন ছাড়া বাকি সব তথ্য অপরিবর্তিত রয়েছে। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, তাঁদের বিশ্লেষণে একটু সমস্যা হয়েছিল। বাইপাইলে নয়, নরসিংদীর পলাশে আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প হয়েছে।

ঢাকার কাছেই ফের ভূমিকম্প, কেঁপে উঠল বাইপাইলঢাকার কাছেই ফের ভূমিকম্প, কেঁপে উঠল বাইপাইল
গতকাল শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন