গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৩ ঘণ্টা পর ৯ ইউনিটের চেষ্টায় নিভল গাজীপুরের আগুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের রাজেন্দ্রপুরে স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল লিমিটেড নামে একটি কারখানায় লাগা আগুন প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে দুপুর একটার দিকে আগুন লাগার খবর শুনে দ্রুত ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, দুপুরে কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে জয়দেবপুর ফায়ার সার্ভিস, শ্রীপুরসহ আশপাশের মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

এর আগে ভোর সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছিল। ফতুল্লা থানার পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়ায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন