গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগঞ্জে বিএনপি’র ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
  • রামগঞ্জে বিএনপি'র ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত

    বাম দিক হতে ১০ নং ভাটরা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু হান্নান লাভলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মাস্টার জসিম উদ্দিন পাল

Link Copied!

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুক্রবার (২২ আগস্ট) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়ন ও ১০ নং ভাটরা ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কাউন্সিলে ১নং কাঞ্চনপুর ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্লাহ ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ মাসুদ আলম মেম্বার।

এছাড়াও ১০ নং ভাটরা ইউনিয়নের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু হান্নান লাভলু। তিনি চেয়ার প্রতীক নিয়ে ২৫১ ভোট পেয়ে জয়যুক্ত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরুন্নবী আনারস প্রতীকে পেয়েছেন ১৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সুফিয়ান বই প্রতীকে ২৫২ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাজমুল হাসান লিটন দেওয়াল ঘড়ি প্রতিকে পেয়েছেন ১৮৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মাস্টার মোহাম্মদ জসিম উদ্দিন পাল ফুটবল প্রতীকে ২৩৯ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন মাছ প্রতিকে ১৯৭ ভোট পেয়েছেন।

উক্ত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ মনোয়ার হোসেন জিএস, নির্বাচনটি সার্বিক তত্ত্বাবধান করেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান লিংকন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোজাম্মেল হক মজু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাবুদ্দিন তুর্কি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল হোসেন দুলাল, যুগ্ন আহবায়ক খোরশেদ রব্বানী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন পলাশ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…