গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে ছেলে নিহত, বাবা-মা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ অন্য দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসার পাশে এই ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শুক্রবার ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, বাকিদের অবস্থা সংকটাপন্ন।

দগ্ধরা হলেন— মোসলেম উদ্দিন (৬৫)। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। মোসলেমের স্ত্রী সালমা বেগম (৫০)। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। মারা যাওয়া মেজবাহ এই দম্পত্তির সন্তান।

ওই পরিবারের সদস্য তাসনুভা তাবাসুম জানান, তাদের বাসার পাশে বিদ্যুতের একটি ট্রান্সফরমার রয়েছে। রাতে বৃষ্টির সময় ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের স্ফুলিঙ্গ ঘরের ভেতরে এসে পড়ে। এতে ঘরে আগুন ধরে গেলে তিন জন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে মেজবাহ মারা যান।

তিনি আরও জানান, বাসার পাশে সড়ক খননের কাজ চলছিল। সেখানে দীর্ঘদিনের অব্যবহৃত গ্যাসের সংযোগও রয়েছে। এ কারণেও আগুন ছড়াতে পারে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5870

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…