গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের কিছু শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষে ঢাকা কলেজের দুই জন এবং সিটি কলেজের তিনজনসহ মোট ৫ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি মাহফুজুল বলেন, ‘দুই কলেজের ৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার ঢাকা কলেজের দুইজনকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ সকালে সেই সূত্র ধরে একজনের শার্ট টেনে ছিঁড়ে ফেলে। এরপরই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…