গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জনশুনানি চলাকালীন যুবকের চড়ে আহত দিল্লির মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে বুধবার (২০ আগস্ট) সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালীন হঠাৎ একজন যুবক কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলা চালান। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার চোট গুরুতর নয়।

এনডিটিভি জানিয়েছে, প্রশ্নোত্তর পর্ব চলাকালীন যুবকটি ছদ্মবেশে বাসভবনে প্রবেশ করেন এবং একপর্যায়ে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কষে চড় মারেন। নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পিটিআইর তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর চুল ধরে টেনে চড় মেরেছেন ওই যুবক এবং পাথরও ছোঁড়া হয়েছে। বিজেপি সূত্র জানিয়েছে, রেখার মাথায় চোট লেগেছে, তবে গুরুতর কিছু নয়।

চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ১০চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ১০
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রত্যেক জনের সঙ্গে আলাদাভাবে কথা বলছিলেন। ওই যুবক নিজের বক্তব্য দিতে গিয়েছিলেন। ঠিক তখনই এই ঘটনা ঘটে।’

বিজেপি নেতা হরিশ খুরানা বলেন, ‘জনশুনানিতে হাজির এক যুবক মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা তদন্ত করা হবে। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন।’

দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানিয়েছেন, হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে। কংগ্রেসও এই হামলার নিন্দা জানিয়েছে এবং দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা প্রশ্ন তুলেছে, ‘যদি মুখ্যমন্ত্রী নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ নারীরা কতটা নিরাপদ?’

কেন পুতিনের দৃষ্টি দনবাসে?কেন পুতিনের দৃষ্টি দনবাসে?
হামলার পর পুলিশ জনশুনানিতে উপস্থিত সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। হামলাকারী একাই এসেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5665

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…