গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

এলএ গ্যালাক্সির বিপক্ষে মাঠে ফিরতে প্রস্তুত মেসি

শীর্ষ সংবাদ ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ণ
  • এলএ গ্যালাক্সির বিপক্ষে মাঠে ফিরতে প্রস্তুত মেসি

    চোট কাটিয়ে এলএ গ্যালাক্সির বিপক্ষে মাঠে প্রস্তুত লিওনেল মেসি | সংগৃহীত ছবি

Link Copied!

চলতি মাসের শুরুতে লিগস কাপের ম্যাচে নেক্সাসের বিপক্ষে একাদশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে থাকতে হয় তাকে। অবশেষে এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন লিওনেল মেসি।

ডান পায়ের চোটের কারণে গত দুই সপ্তাহে দুটি ম্যাচ মিস করেছেন লিওনেল মেসি। তাকে ছাড়া মেক্সিকোর দল ‍পুমাস ইউএনএএম-এর বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ আটে ওঠে ইন্টার মায়ামি। অন্যদিকে মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-১ হারে মায়ামি।

গত বুধবার (১৩ আগস্ট) অনুশীলনে ফেরেন ইন্টার মায়ামির অধিনায়ক। বাংলাদেশ সময় রোববার (১৭ আগস্ট) ভোরে এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। শুক্রবার সংবাদ সম্মেলনে দলের কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, এই ম্যাচে মেসি দলে থাকবেন।

মাশচেরানো বলেন, ‘লিও ভালো আছে। বুধবার থেকে সে দলের সঙ্গে আছে। আমাদের বিশ্বাস, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকালের ম্যাচের জন্য তাকে ডাকা হবে।’

চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন মেসি। এবার এমএলএসে ১৭ ম্যাচে ১৮ গোল করে এখনও যৌথভাবে আসরের সর্বোচ্চ স্কোরার তিনি। এছাড়া ১০টি অ্যাসিস্টও করেছেন।

২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5910

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…