গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার বিশেষ দূতের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসিয়ান চেয়ারপারসনের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ওথমান হাশিমের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১৩ আগস্ট) পুত্রজায়ায় অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ দূত হাশিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সহানুভূতি ও উদারতা প্রদর্শনের জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে দুই কর্মকর্তা মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতির অবনতি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা হ্রাসের বিষয়েও তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। উভয়পক্ষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে একমত হন।

ড. খলিলুর রহমান বিশেষ দূতকে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে অনুষ্ঠিতব্য স্টেকহোল্ডারদের সংলাপ সম্পর্কে অবহিত করেন।

এছাড়া ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গাদের উপর জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কেও মতবিনিময় হয়।

তারা আস্থা প্রকাশ করেন, এ সম্মেলন সংকট সমাধান ও বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করবে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5920

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…