গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ইউরোপের এই দেশটি। বিশাল এই দাবানলে রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এতে ইতোমধ্যে মারা গেছেন একজন, ধ্বংস হয়েছে অন্তত ২৫টি বসতবাড়ি। এদিকে প্রচণ্ড গরম ও দিক পরিবর্তনশীল বাতাস দাবানল নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, সাঁ লরঁ দ্য লা ক্যাবরিস নামের একটি গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই গ্রামটি পারপিনিয়াঁ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। আগুন দ্রুত বন ও গ্রামে ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

দাবানল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু বলেন, “এটি এক নজিরবিহীন দুর্যোগ”।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো জানান, ইতোমধ্যে ১৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে, যা আগের কয়েক বছরে পুরো ফ্রান্সজুড়ে পোড়া এলাকার সমান। ১৯৪৯ সালের পর এত বড় একক দাবানল আর হয়নি।

ডাচ পর্যটক রেনাতে কুট বলেন, “এক মুহূর্ত আগেও ফোনে আমাদের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলছিলাম। চোখে আগুন দেখেই গাড়িতে লাফ দিয়ে উঠে পালাতে হয়েছে— কোনও কিছু নিয়ে যাওয়ারও সময় পাইনি। অলৌকিকভাবে বেঁচে গেছি।”

স্প্যানিশ পর্যটক ইসা মেদিনা বলেন, “এটা বিশ্বাসই করা যাচ্ছে না— একেবারে ধ্বংসযজ্ঞ।”

ফায়ার সার্ভিসের মুখপাত্র এরিক ব্রোকার্দি জানিয়েছেন, প্রায় ২ হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এলাকায় প্রায় আড়াই হাজার পরিবার বিদ্যুৎহীন। আগুন ঘণ্টায় প্রায় ৫.৫ কিমি গতিতে ছড়াচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মে অতিরিক্ত গরম ও শুষ্কতা দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি এখন বসন্ত ও শরৎকালেও ছড়িয়ে পড়ছে, এমনকি ফ্রান্সের উত্তর ও মধ্যাঞ্চলেও।

ইউরোপের আরেক দেশ স্পেনেও চলমান দাবদাহে দাবানল বেড়েছে। দেশের দক্ষিণাঞ্চলীয় তারিফা অঞ্চলে ক্যাম্পসাইটে একটি ক্যারাভানে আগুন ধরে গেলে তা দ্রুত দাবানলে রূপ নেয়। ঘণ্টায় ৫০ কিমি বেগে বাতাস ও তীব্র গরমে আগুন নেভানোর পরও আবার জ্বলে ওঠে বলে জানান আন্দালুসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোনিও সান্স।

অন্যদিকে পর্তুগালেও চলতি বছর এখন পর্যন্ত ৪২ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়েছে, যা গত বছরের তুলনায় আট গুণ বেশি। এর অর্ধেকই পুড়েছে গত দুই সপ্তাহে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…