গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ দিলো বাণিজ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৫ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনের অভ্যন্তরে অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। একইসঙ্গে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধ থাকা সত্ত্বেও ‘আটাব অনলাইন’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল পরিমাণ শেয়ারহোল্ডারদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

অফিস আদেশে আরও বলা হয়, অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে এরইমধ্যে মানববন্ধন পর্যন্ত হয়েছে। ‘আটাব সংস্কার পরিষদ’ নামের একটি পক্ষ সংগঠনের কার্যক্রম পরিচালনায় প্রশাসক নিয়োগের জন্য আবেদন করে।

এই প্রেক্ষিতে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে মোতাকাব্বীর আহমেদ ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। পরবর্তীতে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এই আদেশের অনুলিপি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, জেলা প্রশাসক (ঢাকা), এফবিসিসিআই এবং আটাবের বর্তমান দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থায় পাঠানো হয়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5665

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…