গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বরাদ্দকৃত তাদের দলীয় প্রতীক “নৌকা” সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকার ৬ নম্বরে ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে নিবন্ধন তারিখ, প্রতীকের তারিখ ও প্রতীকের ঘর ফাঁকা দেখা গেছে। যদিও আগে এই তিন ঘর পূর্ণ ছিল।

বুধবার (১৬ জুলাই) সকালে ওয়েবসাইটে দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা যায়নি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় গিয়ে দেখা যায়, সেখানে ৬ নম্বর তালিকায় আওয়ামী লীগের নাম থাকলেও ব্র্যাকেটে “স্থগিত” শব্দটি লেখা রয়েছে। আর নামের পাশে নিবন্ধন তারিখ, প্রতীকের তারিখ ও প্রতীকের ঘর ফাঁকা দেখা গেছে। যদিও গতকাল মঙ্গলবার পর্যন্ত দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেছে।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক সংবাদমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৫ জুলাই) রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ইসির সমালোচনা করে লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”

এরও আগে, নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ এ বিষয়ে বলেছিলেন, “প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে, দল তো বাতিল হয়নি। পার্টি তো আছে। পার্টি যদি বাতিলও হয়, প্রতীক তো বাতিল হবে না।”

প্রসঙ্গত, বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত।

জানা গেছে, নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা বেড়ে ১১৫টি হবে, যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের “দাঁড়িপাল্লা” প্রতীকও অন্তর্ভুক্ত থাকবে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5910

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…