গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

“বাংলাদেশ অভিজ্ঞ দল, কামব্যাক করতেই পারে”

শীর্ষ সংবাদ ডেস্ক
জুলাই ৪, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

চলমান ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা, আত্মবিশ্বাসের ঘাটতি সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না লাল-সবুজের। তবে সিরিজে এখনই হতাশ হওয়ার কারণ দেখছেন না প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়সুরিয়া।

আগামীকাল (৫ জুলাই) অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেন সাবেক এই লঙ্কান কিংবদন্তি।

তিনি বলেন, ‘বাংলাদেশ অভিজ্ঞ ও ভালো দল। তারা অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমার বিশ্বাস, তারা কামব্যাক করতেই পারে।’

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়ের নায়ক ছিলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রিশাদ হোসেনকে একাদশে ফেরানো হলে বাংলাদেশের পক্ষ থেকেও হতে পারে পাল্টা স্পিন আক্রমণ। এ বিষয়ে জয়সুরিয়া বলেন, ‘আমি জানি না তারা কাকে খেলাবে। তবে যে দলই আসুক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। আত্মবিশ্বাসী হলেও কোনো কিছু আমরা হালকাভাবে নিচ্ছি না। জিততে হলে কঠোর পরিশ্রম করতে হবে।’

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ধস সম্পর্কে জয়সুরিয়ার বিশ্লেষণ, ‘প্রথম ১৫ ওভারে বাংলাদেশ খুব ভালো খেলছিল। তবে আমরা শান্ত থেকে চাপ ধরে রেখেছি। মিলান রাথনায়েকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেয়, এরপর লিয়ানাগের অসাধারণ ক্যাচ খেলা ঘুরিয়ে দেয়। এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে চাপ বাড়িয়ে যাই।’

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল ৫ জুলাই। ম্যাচ জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে বাংলাদেশ, হারলে সিরিজ হাতছাড়া।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…