গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

১৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

শীর্ষ সংবাদঃ
জুলাই ৩, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
  • সংগৃহীত ফাইল ছবি

Link Copied!

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে, সেদিনই এসএসসির ফল প্রকাশ করা হবে। তবে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই অপেক্ষা শেষ হতে পারে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর।

বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে।

সম্ভাব্য তারিখ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যেহেতু মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছে, তাই তারা ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মোট ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।

এ ছাড়াও, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী ছিল, যাদের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৭২৫টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5911

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…