গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে সরকারি পণ্য অবৈধভাবে বিক্রি : টিসিবির পরিদর্শক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৯, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে সরকারি পণ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে ইকবাল মাহমুদ নামের এক টিসিবির পরিদর্শকে প্রত্যাহার করা হয়েছে। এসময় টিসিবির মালামাল ভর্তি ১টি পিকআপ ও ১টি অটোরিক্সা আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ।

আজ (১৯ মার্চ) বুধবার দুপুরে জেলা খাদ্য গুদামে টিসিবির ট্রাকসেলে সরকারি মালামাল (সয়াবিন তেল, চিনি, ছোলা, মসুর ডাল) অবৈধভাবে বিক্রি করার সময় ০১টি পিকআপ ও ০১টি অটোরিক্সা আটক করে (এনএসআই)। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস এসে অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর জেলায় কর্মরত টিসিবির পরিদর্শক ইকবাল মাহমুদকে প্রত্যাহার করে এবং অভিযুক্ত ডিলার মো. এমরান হোসেনকে জরিমানা করা হয়।

জানা যায়, লক্ষ্মীপুর জেলা খাদ্য গুদামে টিসিবির ট্রাকসেলের মালামাল সরবরাহ করার সময় টিসিবির পরিদর্শক ইকবাল মাহমুদসহ কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে নির্দিষ্ট এলাকায় ট্রাকসেলের মালামাল বিক্রয় না করে অবৈধভাবে বর্ণিত খাদ্য গুদাম প্রাঙ্গণে ডিলারের মনোনীত ব্যবসায়ীদের বিক্রয় করা হচ্ছিল। এসময় সরবরাহকৃত ১টি ট্রাকের ৪০০ টি ডিও কার্ডের খাদ্যপণ্যের মধ্যে ১৮৪ ডিও কার্ডের খাদ্যপণ্য অধিক মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে স্থানীয় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের বিক্রয় করা হয় এবং অপর ট্রাকের ৪০০টি ডিও কার্ডের মধ্যে ৫০ টি ডিও কার্ডের পণ্য পৃথকভাবে সরিয়ে রাখা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, অভিযুক্ত ডিলার রাশমুন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. এমরান হোসেনকে ১শ’ ৮৪টি ডিও কার্ডের মূল্য বাবদ ৮৮ হাজার ৪৪ টাকা জরিমানা ও  তার ডিলারশিপ লাইসেন্স বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কর্মরত টিসিবির পরিদর্শক ইকবাল মাহমুদকে প্রত্যাহার কর হয়েছে ।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…