গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সাংবাদিকদের সম্মানে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে লক্ষ্মীপুর শহর ছাত্রশিবির। বৃহস্পতিবার (৬ মার্চ) লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শহর ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল আউয়াল হামদুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী।

এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাবেক সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, জামায়াত নেতা আবদুল আউয়াল রাসেল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অতীতেও সাংবাদিকরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নেই। অতীতে সংগঠনের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। শুধুমাত্র ছাত্রদের মানোন্নয়নেই কাজ করে শিবির।

পরে ইফতারের আগে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…