গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভূমি অফিসার্স কল্যাণ সমিতির লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :
জানুয়ারি ২৮, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে আলী আহম্মদকে সভাপতি ও মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি) সমিতির এক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে দুই বছর মেয়াদী ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি শম্ভুলাল মজুমদার। এসময় সাবেক সভাপতি আবদুর রহিম, আবদুস শহিদসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শম্ভুলাল মজুমদার, আমিনুল আহচান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও মো. এনামুল এলাহী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. টিপু সুলতান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আবুল কাশেম, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক শফি উদ্দিন মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ারা আক্তার এবং যুগ্ম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লিংকন মহাজন। কমিটির সম্মানিত সদস্যরা হলেন, মো. আবদুস সাত্তার, মো. রুহুল আমিন ভূঁঞা, মো. আবুল হোসেন, মো. দিদার হোসেন, মো. জসিম উদ্দিন হাওলাদার, মো. ইসমাইল হোসেন, কাজী মো. সাহাব উদ্দিন ও মো. আবু জাহের।
শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…