গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শীর্ষ সংবাদ ডেস্ক
নভেম্বর ৫, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কাবাডি ও দাবা প্রতিযোগিতা ও পুুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ষ্টডিয়াম মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেন. জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া ব্যাক্তিত্ব মো. শামীম, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) এর জেলা সংবাদদাতা আব্বাছ হোসেন, যমুনা টিভির আনিস কবির.মানবজমিনের ইউসুফ হোসেন, ভোরের দপনের্র প্রতিনিধি মোহাম্মদ হাসান, লক্ষ্মীপুর জেলা রেফারী এসোশিয়েশনের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম খলিল। এসময় জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের  ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।পরে  ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১৫টি দল কাবাডি ও দাবা  প্রতিযোগিতা অংশ নেয়। পরে বিজয়ীদের  মাঝে  ক্রেস্ট ও সনদ বিতরন করা হয়।

এসময় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, দিনদিনই কাবাডি খেলা হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্যবাহি জাতীয় খেলাটি ধরে রাখতে শিক্ষার্থীদের মাঝে এর অনুশীলন ও প্রতিযোগিতা অব্যাহত রাখতে কাজ করছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…