গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে ভাঙ্গন, দিশেহারা নদীপাড়ের মানুষ

উল্লাপাড়া, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
জানুয়ারি ১৭, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটের কাছাকাছিতে ফুলজোড় নদীতে ভাঙ্গণ শুরু হয়েছে। নদী পাড়ের প্রায় তিনশো ফুট জায়গার ভাঙ্গণে জমি বিলীন হয়ে যাচ্ছে। এমন ভাঙ্গনে নদীপাড়ের বসতি পরিবারগুলোর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। শুকনো মৌসুমে নদীতে এই ভাঙ্গণ বেশ ক’দিন আগে শুরু হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গণ জায়গায় নদীর পানি স্রোতে ঘুরপাক খাচ্ছে। সেখানে নদী পাড়ের জমি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে বলে জানা গেছে। নদী পাড়ের জমিতে ছোট-বড় ধরণের বহু ফাটল ধরেছে।

আরও পড়ুন—    পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

স্থানীয়রা জানান, এরই মধ্যে ভাঙ্গনে বেশ কিছু পরিমাণ জমি নদীতে বিলীন হয়ে গেছে। এতে করে ভাঙ্গণ এলাকার কাছাকাছি বাস করা পরিবারগুলোর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

তাদের দাবি, নদী ভাঙ্গন বন্ধ কিংবা ঠেকানো না গেলে তাদের বসতভিটে ভাঙ্গণের কবলে যেতে পারে।

এই ব্যাপারে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া এলাকায় ফুলজোড় নদী ভাঙ্গন বিষয়ে তার কিছু জানা নেই।

তিনি সরেজমিনে দেখবেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে বিষয়টি জানাবেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা সুলতানা বলেন, তিনি সরেজমিনে গিয়ে ভাঙ্গনের বিষয়টি দেখবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…