গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আমরা কোনো চাপ অনুভব করছি নাঃ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
জানুয়ারি ১৪, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কোনো রকম চাপ অনুভব করছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ড. হাছান মাহমুদ ব‌লে‌ন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা চাপ ছিলো, তা উতরে গেছে সরকার। তবে বৈশ্বিক বিভক্তি থাকলেও বাংলাদেশ তার নীতিতে অটল থাকবে। সব দেশ নতুন সরকারের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বলেও জানান তি‌নি।

রবিবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি ব‌লেন, আমাদের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমাদের নিজস্ব কিছু নীতিও রয়েছে। আমরা সেসব নীতিতে সবসময়ে অটল থাকবো। তবে কারো সঙ্গে বৈরি সম্পর্কে জড়াবো না।

আরও পড়ুন—    তৃতীয় দফায় বাড়ছে হজ নিবন্ধনের সময়; এখনও ফাঁকা ৯০ হাজার কোটা

মন্ত্রী বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, উৎসবমুখর পরিবেশে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের পর্যবেক্ষক এসেছেন, তারাও নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে পৃথিবীর সব দেশেই কম-বেশি কথাবার্তা হয়। তবে পশ্চিমা দেশগুলোসহ প্রায় সবাই আমাদের সঙ্গে, সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে মন্ত্রী কী ভাবছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো ধরনের যুদ্ধবিগ্রহে বিশ্বাস করি না।

আরও পড়ুন—    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে, রাতারাতি সংকট দূর হবে নাঃ অর্থমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আজ আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

হাছন মাহমুদ ব‌লেন, আগের মন্ত্রণালয়ে সবার থেকে বিদায় নিয়ে এসেছি। ওখানের সবার চেহারা দেখে দুঃখ ভারাক্রান্ত ছিলাম। তাদের দেখে আমার চেহারা মলিন হয়ে গেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…