গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ডিসি-এসপিকে বদলির হুমকি! স্বতন্ত্র প্রার্থী পবনকে তলব

Link Copied!

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির হুমকি দেওয়ায় লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পাবনকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩১ ডিসেম্বর) তাকে সশরীরের নির্বাচন ভবনে হাজির ও ব্যাখ্যা তলবের চিঠি পাঠিয়েছেন ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম।

এতে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে সময় জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর হতে Whats app এর মাধ্যমে ফোন কল করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য দেন এবং রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি দেন।

অধিকন্তু, সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি উক্ত প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধে জড়িত থেকে নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটন করেছেন মর্মে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে প্রেরণ করেছেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…