গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

স্থগিতের কয়েক ঘণ্টা পর মনোনয়নপত্র বৈধ হলো রাঙ্গাঁর

নিজস্ব প্রতিবেদকঃ
ডিসেম্বর ২, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

রংপুর-১ (গঙ্গাচড়া-আংশিক রংপুর সিটি করপোরেশন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে ৪টায় দুদকের মামলা নিষ্পত্তির কাগজ জমা দেওয়ায় তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলা প্রশাসকের হলরুমে যাচাই-বাছাই শেষে রাঙ্গাঁর মনোনয়নপত্র স্থগিতের সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন—    হামাসের সাথে মুসলিম গ্রুপের আলোচনার পর মুক্তি দেয়া হয় থাইদের

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদকের মামলা নিষ্পত্তির কপি না দেওয়ায় স্থগিত করা হয় রাঙ্গাঁর মনোনয়নপত্র। তাঁকে বিকেল ৪টা পর্যন্ত সেই মামলার কাগজ জমা দেওয়ার জন্য বলা হয়। এই সময়ের মধ্যে রাঙ্গাঁ মামলার কাগজ জমা দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

রংপুর-১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সকালে তাঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রংপুর-১ আসনে রাঙ্গার মনোনয়নপত্র স্থগিতরংপুর-১ আসনে রাঙ্গাঁর মনোনয়নপত্র স্থগিত রাঙ্গাঁ ছাড়াও এই আসনে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের সবুজ প্রামাণিক, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদের স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে বিকেলে রাঙ্গাঁ ও শ্যামলী রায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন—    প্রথম বাংলাদেশি হিসেবে ‘দ্য হেগ অ্যাওয়ার্ড’ পেলেন বুয়েট অধ্যাপক রাজিয়া

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘কাগজপত্রে ত্রুটি থাকায় রংপুর-১ আসনের প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁসহ চারজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। রাঙ্গাঁসহ আরও একজন প্রার্থী কাগজপত্র ঠিক করায় তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রংপুর-১ আসনে একজনের মনোনয়ন বাতিল ও দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5870

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…