গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

খুলনায় জুট মিলের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Link Copied!

আড়াই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১০ নভেম্বর) খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন সিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের আট ইউনিট কাজ করেছে। এখন ডাম্পিং ডাউনের কাজ চলছে।

আরও পড়ুন—    

খুলনা নৌ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জুট মিলের গোডাউনে আগুন লাগার খবর আসে। তৎক্ষনিক খুলনা নৌ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থেলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব হবে।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রূপসার রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন