গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনঃ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
নভেম্বর ৯, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে জানানো হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। দ্রুতই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। দ্রুত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

আরও পড়ুন—    

সিইসি বলেন, ‘আমরা এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। ওনার (রাষ্ট্রপতি) সঙ্গে আজকে আলাপ-আলোচনা করে গেলাম। পরে কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেবো।’

তিনি আরও বলেন, ‘যথাসময়ে নির্বাচন হবে। যে কোনো মূল্যে ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে।’

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা সুষ্ঠুভাবে যেন নির্বাচন হয়, সে সহায়তা চেয়েছি। রাজনৈতিক সংকট নিয়ে কোনো কথা হয়নি। আমরা শুধু বলেছি যে শান্তিপূর্ণ পরিবেশে যেন নির্বাচন হয়।’

আরও পড়ুন—    

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং তফশিলের সম্ভাব্য দিনক্ষণ জানাতে বঙ্গভবনে যান সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে তারা বঙ্গভবনে যান। আগামী নির্বাচন নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিক তফশিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ রয়েছে। এরই অংশ হিসেবে দুপুর ১২টায় ইসি সদস্যরা বঙ্গভবনে যান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…