গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ
নভেম্বর ১, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

বেতন বৃদ্ধির দাবিতে টানা তিন দিন ধরে চলা পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে সাভারের আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে টানা তিন দিন ধরে পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে সাভারের আশুলিয়ায় অধিকাংশ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে

বুধবার (১ নভেম্বর) সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, নরসিংহপুর, ছয়তলা এলাকা ঘুরে আন্দোলনরত শ্রমিকদের জড়ো হতে দেখা যায়নি৷ তবে, সড়কে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন—    তিন প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন কারখানা মঙ্গলবারই (৩১ অক্টোবর) ছুটির নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সব প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে কারখানার কার্যক্রম সচল থাকবে।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘গত দিনগুলোর চেয়ে আজকের পরিস্থিতি অনেকটা ভালো। অনেক কারখানা চলছে, কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই।’

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5682

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন