গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

এক ঘণ্টায় ঢাকায় ৩ বাসে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
অক্টোবর ২৮, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর এক ঘণ্টার মধ্যে কাকরাইল মোড়ে ও মালিবাগ ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসে এবং কমলাপুরে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে কাকরাইল, মালিবাগ ও কমলাপুরে এসব বাসে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের নিচের রাস্তায় পুলিশের ব্যারিকেড আর বিএনপির কর্মীদের সংঘর্ষের কারণে বলাকা পরিবহনের একটি বাস ফ্লাইওভারের ওপর দিয়ে রামপুরা সড়ক দিয়ে চলে যেতে চায়।

আরও পড়ুন—    রবিবার সারাদেশে হরতালের ডাক দিলো বিএনপি

কিন্তু মৌচাক মোড়ের ঠিক ওপরেই লাঠি হাতে একদল যুবক বাসের গতিরোধ করে ভাঙচুর শুরু করেন। এ সময় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে হুড়োহুড়ি করে নেমে যায়। একপর্যায়ে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকালে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দু’টি পুরোপুরি পুড়ে গেছে।

ডিএমপির রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিকালে ৫টা ২০ মিনিটের দিকে কাকরাইল মোড়ে একটি বাসে আগুনের ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য জানাতে পারেননি তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…