গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রামগড়ে বীর মুক্তিযোদ্ধা সন্তানের লাশ উদ্ধার

Link Copied!

খাগড়াছড়ির রামগড়ে নুর আলম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত লাশটি রামগড় পৌরসভার তৈছালা পাড়া এলাকার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদের বড় ছেলে। তার রায়হান (১২) ও রাকিব (১০) নামে আরো দুই জন সন্তান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ অক্টোবর) ভোরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মসজিদের অযুখানার পাশে মুসল্লিরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ ও তার স্বজনদের খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন—    নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া ও হাজি সেলিমঃ খুরশীদ আলম

স্থানীয় কাউন্সিলর নুর মোহাম্মদ শামিম জানান, নুর আলম দীর্ঘ ২৫ বছর মানসিক ভারসাম্যহীন। সে মসজিদ কোয়াটারের পাশের পরিতাক্ত একটি কক্ষে থাকতো। মাঝে মধ্যে বাড়িতে যেতো।

নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদ জানান, তার ছেলে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে মাসিক বেতনে শ্রমিকের কাজ করতো। মানসিক সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষ তাকে বাগানের চাকুরীতে আর নিয়মিত করেনি।

রামগড় থানার উপ-পরিদর্শক মোঃ জাফর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…