গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মৃত্যুর পরেও বেঁচে থাকবেন শেখ হাসিনাঃ কাদের

Link Copied!

শেখ হাসিনা এদেশে যে কাজ করেছেন সে কাজের জন্য তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চারদিকে অশান্তি অত্যাচার জানিয়ে তিনি বলেন, পরিবেশ আমাদের অনুকূলে নয়। আগের অশুভ ঘটনাগুলো কষ্ট দিয়েছে। এসব ঘটনার আমরা পুনরাবৃত্তি চাই না।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সন্ধ্যায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বর্তমানে রাজনৈতিক অঙ্গণ অস্থির হয়ে উঠছে। মানুষের মধ্যে কি হবে কি হবে অবস্থা চলছে। নির্বাচন নির্দেশনা দিবে সংবিধান। কিন্তু হুমকি ধামকি কেন হচ্ছে প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আরও পড়ুন—    তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল গুগল

বিএনপি কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ১০ই ডিসেম্বরের মতো অশ্ব-ডিম্ব হবে। ২৮ তারিখ আমাদেরও কর্মসূচি আছে। বিকালে বায়তুল মোকাররমের জনতার ঢল নামবে। ৪ তারিখ স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে। মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে। সেই সমাবেশে ফখরুল সাহেবকে দাওয়াত। জীবনে কোনদিন মেগা প্রকল্প করতে পারেননি। আগারগাঁও থেকে মতিঝিল মহাযাত্রায় ফখরুল সাহেবকে দাওয়াত।

আজকে আমাদের অস্তিত্ব হুমকির মুখে। একটি অশুভ শক্তি অস্থিরতার ডাক দিচ্ছে এগুলোকে প্রতিহত করতে হবে বলে জানান ওবায়দুল কাদের।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…