গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাইবান্ধায় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা সংবাদদাতাঃ
অক্টোবর ২১, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের ১নং রেলগেট থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে পথসভা করে দলটি।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েল সাম্রাজ্যবাদী আমেরিকার মদতে ফিলিস্তিনে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করছে এবং একের পর এক ফিলিস্তিনের ভূমি দখল করছে। তারা মধ্যপ্রাচ্যে অশান্ত পরিস্থিতি তৈরি করে একদিকে যেমন নিজেদের দখলদারিত্ব পাকাপোক্ত করেছে অন্যদিকে আমেরিকার অস্ত্র ব্যবসাসহ লুটপাটের ক্ষেত্র বিস্তারে সহযোগিতা করছে।

আরও পড়ুন—    আইনজীবীদের ফান্ডে ৩০ কোটি টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

বক্তারা ইসরায়েলি সন্ত্রাস ও দেশে দেশে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন ও হস্তক্ষেপের প্রতিবাদে গোটা বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহবান জানান। একইসাথে তারা হামাসের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানান।

পথসভায় বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, জেলা আহবায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক আশরাফুল আলম আকাশ, সংগঠক প্রভাষক জাহিদুল হক ও সংগঠক সবুজ মিয়া প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5853

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন