গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধা সংবাদদাতাঃ
অক্টোবর ১৭, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় শ্যালো মেশিন চালিত ভটভটির চাকা ভেঙে আব্দুস ছালাম মিয়া (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।

সোমবার রাত ৮ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা ফার্ম চারা বটগাছ নামক স্থানে এ ঘটনা ঘটে। আব্দুস ছালাম মিয়া পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের তমিজ উদ্দিনের পুত্র।

আরও পড়ুন—    আজ ও আগামী দুই দিনের আবহাওয়া যেমন থাকবে

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় শ্যালোমেশিন চালিত একটি ভটভটি গাড়ি রানীগঞ্জ হাট থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে চারা বটগাছ নামক স্থানে পৌঁছালে হঠাৎ চাকা ভেঙে যায়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে আব্দুস ছালাম মিয়ার মৃত্যু হয়। আহত হন আরও চারজন। তাৎক্ষণিক তদের পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…