গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ফিলিস্তিন জিন্দাবাদ স্লোগানে উত্তাল পল্টন-বায়তুল মোকাররম এলাকা

Link Copied!

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন ইসলামী সংগঠন।

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে তারা পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে।

বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, আমরা যেকোনো মূল্যে ফিলিস্তিনিদের শান্তি-নিরাপত্তার আহ্বান জানাচ্ছি। আমেরিকাসহ যেসব দেশ দখলদার ইসরায়েলিদের অনৈতিকভাবে সহযোগিতা করছে তাদের সরে আসার আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে ফিলিস্তিনকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বকৃতি দেওয়ার আহ্বান জানাই।

আরও পড়ুন—    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

তারা বলেন, দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। আমরা ইসরায়েল সরকারসহ তার মদদদাতাদের স্পষ্ট বলতে চাই— অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর কড়া মূল্য দিতে হবে। বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ইসরায়েলিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দখলদারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ‘আমরা সবাই রাসুল সেনা, ভয় করি না বুলেট বোমা’ স্লোগান দিচ্ছিলেন।

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা।

এর আগে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজে সালাম ফিরিয়েই ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে স্লোগান দিতে শুরু করেন তারা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…