গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উপরে আল্লাহ, নিচে আমার দলের লোকঃ প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
অক্টোবর ১১, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উপরে আল্লাহ, নিচে আমার দলের লোক। বরাবরই দলের লোক, দেশবাসী আমাকে ঢাল হয়ে রক্ষা করেছে। ভয় নাই, জনগণের ভোট আমাদের আছে।’

বুধবার (অক্টোবর ১১) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। গত ১৪ বছরে গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে আমরা দেশব্যাপি উন্নয়ন করে যাচ্ছি।’

আরও পড়ুন—    দেশের ৮ বিভাগে ঝড়ের আভাস

তিনি আরও বলেন, ‘আগামীতে নির্বাচন আছে তবে আমার চিন্তা নাই জনগণের ভোট আমাদের আছে। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র সব সময় থাকে। আমি ওটা নিয়ে ভয় করি না। গুলি বোমা সব মোকাবিলা করে এ পর্যন্ত এসেছি।’

সরকারপ্রধান বলেন, ‘করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে আমরা আরও এগিয়ে যেতে পারতাম। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র থাকবেই। আমি ভয় পাই না।’

শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি আল্লাহ মানুষকে একটা কাজ দেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহই রক্ষা করেন। উপরে আল্লাহ নিচে আমার দলের লোক। যখনই আঘাত এসেছে আমার দলের মানুষ আমাকে রক্ষা করেছে। মানব ঢাল তৈরি করে তাদের জীবন দিয়ে আমাকে রক্ষা করেছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…